নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ মার্চ : ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে অসমের গোয়ালপাড়া জেলায়। জেলার বলবলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ঘাইপথ থেকে ছিটকে সেতুর নিচে পড়ে যায়।

এই মর্মান্তিক দুর্ঘটনায় মিঠুন পাল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনায় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে সূত্রের খবর। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *