বরাক তরঙ্গ, ১৬ মার্চ : নির্বাচন কমিশনের নির্দেশে অসমের পাঁচটি জেলার জেলা কমিশনার পদে রদবদল করা হয়েছে। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এই প্রশাসনিক পরিবর্তন করা হয়েছে বলে সূত্রে জানা গেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, কোকরাঝাড় জেলার নির্বাচন কমিশনার হিসেবে ড. পি উদয় প্রবীণকে নিয়োগ করা হয়েছে। মাজুলি জেলার জেলা কমিশনার পদে দায়িত্ব দেওয়া হয়েছে সৃষ্টি সিংকে।
এছাড়া বাকসা জেলার নির্বাচন কমিশনার হিসেবে কিমনেই চাংচনকে নিযুক্ত করা হয়েছে। চিরাং জেলার জেলা কমিশনার পদে নিয়োগ পেয়েছেন মধুসূদন নাথ। অন্যদিকে, উদালগুড়ি জেলার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জয় বিকাশকে।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট আধিকারিকদের আগামীকাল বিকেল তিনটার মধ্যে নিজ নিজ দায়িত্বে যোগদান করতে বলা হয়েছে। সবাই আইএএস অফিসার।



