অনুষ্ঠান থেকে ফেরার পথে বজ্রপাতে মৃত্যু মহিলার, শোকাচ্ছন্ন লক্ষীপুর

Spread the news

কে এ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১৬ মার্চ : বজ্রপাতে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল প্রায় পাঁচটার দিকে বাঁশকান্দি পুলিশ ফাঁড়ি এলাকার বাদ্রিবস্তিতে। মৃত মহিলার নাম পুষ্পারানি গোয়ালা (৪৪)। তিনি স্থানীয় বাসিন্দা রামদয়াল গোয়ালার স্ত্রী।
জানা গেছে, রবিবার বিকেলে বাদ্রিবস্তির পঞ্চানন মন্দিরে মন্ত্রী কৌশিক রায়ের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে অন্যান্য মহিলাদের সঙ্গে যোগ দিতে গিয়েছিলেন পুষ্পারানি গোয়ালা। অনুষ্ঠান শেষে বিকেল প্রায় পাঁচটার সময় বাড়ি ফেরার পথে আচমকা বজ্রপাতে গুরুতরভাবে আহত হন তিনি। বজ্রাঘাতে তাঁর মাথায় মারাত্মক আঘাত লাগে।

স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে আলিপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশের সহায়তায় ময়নাতদন্তের জন্য মরদেহ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মৃত্যুকালে তিনি স্বামী ও এক পুত্র রেখে গেছেন। এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *