আছিমগঞ্জ বাইপাসে বলেরো-বাইকের সংঘর্ষে নিহত ১, আহত ১

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : আছিমগঞ্জ বাইপাসে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বলেরো গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারালেন এ ব্যক্তি। মৃত ব্যক্তি নাম মওলানা জসিম উদ্দিন। বাড়ি বাজারিছড়া থানা অধীন ছবড়ি গ্রামে। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ। জসিম ও আহত ব্যক্তি বাইকে ছিলেন।

জানা গেছে, আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার চিকিৎসা চলছে। তিনি মানিকপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। মওলানা জসিম উদ্দিনের অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *