সাকিবের হ্যাটট্রিক, সর্বোদয় হাইস্কুল দিদারকুশের দাপুটে জয়

Spread the news

বরাক তরঙ্গ, ৬ জুলাই : সোনাই ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে সর্বোদয় হাইস্কুল, দিদারকুশ। ৪–১ গোলে নিয়াইরগ্রাম-বাগপুর ফুটবল অ্যাকাডেমিকে পরাজিত করেছে। ম্যাচের শুরুতেই ৫ মিনিটে নিয়ারগ্রাম-বাগপুর ফুটবল অ্যাকাডেমির হয়ে সায়েদ হোসেন গোল করে দলকে এগিয়ে দেন। তবে মাত্র দুই মিনিটের ব্যবধানে, ৭ মিনিটে সিরাজাজুল হক গোল শোধ করে সর্বোদয় হাইস্কুলকে সমতায় ফেরান।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেন সাকিব হোসেন। তিনি ২৪, ২৭ ও ৪৫ মিনিটে পরপর তিনটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এবং দলকে ৪–১ গোলের বড় ব্যবধানে জয় এনে দেন।

অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ সাকিব হুসেনকে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। তাঁর হাতে পুরস্কার তুলে দেন জাহেদ আহমদ বড়ভূইয়া। ম্যাচ পরিচালনা করেন প্রবীন বর্মন, আবুল হাসান লস্কর, জাফর হোসেন বড়ভূইয়া এবং আবেদ রসুল লস্কর।

আগামীকালের ম্যাচে মুখোমুখি হবে এমএইচসি হাওয়াইতাং এবং রয়্যাল চ্যালেঞ্জার ঝাঞ্জারবালি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *