
বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : লামডিং ডিভিশনের অধীন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (NFR) লামডিং–বদরপুর একক রেলপথের পাহাড়ি অংশে গত রাতে ট্রেন চলাচল ব্যাহত হয়। বান্দরখাল ও দামছড়া রেলস্টেশনের মধ্যবর্তী অংশে চলন্ত একটি মালগাড়ির বোঝাই ওয়াগনের চাকা লাইনচ্যুত হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।
রেল সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর থেকেই লাইন পুনরুদ্ধারের কাজ জোরকদমে চলছে। তবে দুর্গম পাহাড়ি এলাকার ভৌগোলিক পরিস্থিতির কারণে স্বাভাবিক রেল চলাচল পুনরায় চালু করতে কিছুটা সময় লাগতে পারে।
এই পরিস্থিতিতে বেশ কয়েকটি ট্রেন সম্পূর্ণ বাতিল এবং কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। বাতিল ও পরিবর্তিত ট্রেনের তালিকা নিম্নরূপ—

বাতিল ট্রেনগুলোর মধ্যে রয়েছে
১. ১২৫০৪ আগরতলা–এসএমভিবি এক্সপ্রেস।
২. ১৫৬১৬ শিলচর–গুয়াহাটি এক্সপ্রেস।
৩. ১৫৬২৬ আগরতলা–দেওঘর এক্সপ্রেস।
৪. ১৫৬৪১ শিলচর–নিউ তিনসুকিয়া এক্সপ্রেস।
৫. ১৫৬১০ সাইরাং–গুয়াহাটি এক্সপ্রেস।
৬. ১৫৬১১ রঙিয়া–শিলচর এক্সপ্রেস।
৭. ১৫৬৫০ নারেঙ্গি–আগরতলা এক্সপ্রেস।
৮. ১৫৬৪৯ আগরতলা–নারেঙ্গি এক্সপ্রেস।
৯. ১৫৬১২ শিলচর–রঙিয়া এক্সপ্রেস।
১০. ১৫৬১৭ গুয়াহাটি–দুল্লভছড়া এক্সপ্রেস।
১১. ১৫৬১৫ গুয়াহাটি–শিলচর এক্সপ্রেস।
যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে
১২. ১১৬৬৫ রানি কমলাপতি–আগরতলা এক্সপ্রেস (২৬ নভেম্বর): ট্রেনটি নিউ হাফলং পর্যন্ত চলবে। নিউ হাফলং থেকে আগরতলা পর্যন্ত পরিষেবা বাতিল থাকবে।
১৩. ১৩১৭৩ শিয়ালদহ–সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (২৭ নভেম্বর): ট্রেনটি লামডিং পর্যন্ত চলবে। লামডিং থেকে সাবরুম পর্যন্ত পরিষেবা বাতিল থাকবে।
১৪. ১৪০৩৮ পূর্বোত্তর সম্পৰ্ক ক্রান্তি এক্সপ্রেস (২৬ নভেম্বর): ট্রেনটি লামডিং পর্যন্ত চলবে। লামডিং থেকে শিলচর পর্যন্ত পরিষেবা বাতিল থাকবে।
১৫. ১৫৬৫০ নারেঙ্গি–আগরতলা এক্সপ্রেস (২৭ নভেম্বর): ট্রেনটি নিউ হাফলং পর্যন্ত চলবে। নিউ হাফলং থেকে আগরতলা পর্যন্ত পরিষেবা বাতিল থাকবে।



