ডিমাকুছিতে স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : ওদালগুড়ি জেলার ডিমাকুছিতে স্বামীর হাতে এক গৃহবধূর প্রাণহানির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম গঙ্গা ভূঁঞা। তাঁর স্বামী অমিত ভূঁঞার বিরুদ্ধে লাঠি দিয়ে মারধর করে স্ত্রীকে হত্যা করার গুরুতর অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিবাদকে কেন্দ্র করে অমিত ও গঙ্গার মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। ঘটনার দিনও তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয় বলে অভিযোগ। একপর্যায়ে অমিত লাঠি দিয়ে গঙ্গাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় গঙ্গাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।

প্রাথমিকভাবে অনুমান, গঙ্গার সঙ্গে অন্য কারও পরকীয়া সম্পর্ক রয়েছে—এমন সন্দেহ থেকেই অমিত এই নৃশংস কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। তবে হত্যার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে ডিমাকুছি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযুক্ত অমিত ভূঁঞার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিষয়ও খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *