জিরিবামে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার, কেএনএফ-এর সঙ্গে যোগের অভিযোগ

Spread the news

বরাক তরঙ্গ, ৭ জুলাই : মণিপুরের জিরিবাম জেলায় এক যুবককে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। ধৃতের নাম মোহাম্মদ আব্দুল্লা হোসেন (২২)। তিনি জিরিবাম থানার অন্তর্গত মুল্লাগাঁও এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার জিরিবামের নুঙখাল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল এবং ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর দাবি, ধৃত যুবকের সঙ্গে নিষিদ্ধ জঙ্গি সংগঠন কুকি ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে জিরিবাম পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের উৎস এবং জঙ্গি সংগঠনের সঙ্গে তার সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *