বোলবমে গিয়ে বাড়ি ফেরার পথে কন্টেইনারের চাকায় পিষ্ট যুবতী

Spread the news

বরাক তরঙ্গ, ১০ আগস্ট : বোলবমে গিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক তরুণীর। নগাঁও জেলার রাঙলুর এগারো মাইল এলাকায় দ্রুতগতির একটি কন্টেইনারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফুলগুড়ির বাসিন্দা পরিস্মিতা দাসের।

জানা গেছে, কঠিয়াতলীর রেংবেংয়ে বোলবমে যাওয়ার পর বাইকে করে বাড়ি ফিরছিলেন পরিস্মিতা। রাঙলুর এগারো মাইল এলাকায় চলন্ত বাইক থেকে আচমকা পড়ে যান তিনি। সেই সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির কন্টেইনারের চাকায় পিষ্ট হন ওই যুবতী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *