যান্ত্রিক গোলযোগের জন্য শ্রীভূমি শহরে জল সরবরাহ বিঘ্নিত

Spread the news

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : শ্রীভূমি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তি যোগে জানিয়েছেন, লঙ্গাই জল সরবরাহ প্রকল্পে কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় মেরামতির কাজ চলছে। এই মেরামতির কাজের জন্য ৬ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত শ্রীভূমি শহরে জল সরবরাহ অনিয়মিত থাকবে। মেরামতির কাজ সম্পূর্ণ হওয়ার পর জল সরবরাহ পুণরায় নিয়মিত করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *