বিকাশ ধর হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ আগস্ট :
বাজারিছড়ার ছাগলমোয়া গ্রামের বাসিন্দা প্রয়াত বিকাশ ধর হত্যাকাণ্ডের প্রতিবাদে ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে সংগঠনের পক্ষ থেকে পুলিশের মাধ্যমে শ্রীভূমি জেলার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের লোয়াইরপোয়া প্রখণ্ডের প্রতিনিধিরা বাজারিছড়া থানার পুলিশ আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দেন। সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়, বিকাশ ধর হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে হবে এবং তাঁদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে।

পাশাপাশি নিহতের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের প্রতিনিধিরা।

বিকাশ ধর হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত, বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি ঘিরে এলাকায়ও ন্যায়বিচারের দাবি জোরালো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *