বরাক তরঙ্গ, ৩০ মে : মিজোরামের তুইপুই ফেরিঘাটে শনিবার সকালে একটি মোটরবোট দুর্ঘটনার কবলে পড়ে জলে ডুবে যায়। ঘটনাটি সকাল প্রায় ৭টার দিকে ঘটে বলে জানা গেছে। ডুবে যাওয়া মোটরবোটে দু’টি বাইকও ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরবোটটি উদ্ধারের কাজ শুরু করার প্রস্তুতি চলছে। ঘটনাটিকে জরুরি বলে উল্লেখ করে ইয়ং লাই অ্যাসোসিয়েশন (YLA)-এর কাউন্সিল ভেং শাখা এক বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে সংগঠনের সদস্যদের দ্রুত তুইপুই ফেরিঘাটে উপস্থিত হয়ে ডুবে যাওয়া মোটরবোটটি উদ্ধারে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
তবে এই ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছেন।



