মিজোরামের জেমাবকে কোয়ারিতে ধস, নিখোঁজ জেসিবি অপারেটর

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ মে : মিজোরামের জেমাবক (Zemabawk) এলাকার বাং বাংলা কোয়ারিতে শনিবার সকালে মাটি ধসের একটি ঘটনা ঘটেছে। ধসের সময় সেখানে কর্মরত এক জেসিবি অপারেটর মাটির নিচে চাপা পড়ে নিখোঁজ হয়ে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর, সকালবেলায় কোয়ারিতে কাজ চলাকালীন হঠাৎ করেই বড় অংশের মাটি ধসে পড়ে। ওই সময় ঘটনাস্থলে থাকা জেসিবি মেশিনসহ অপারেটর ধসের কবলে পড়েন। খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেন।

উদ্ধারকারীরা ভারী যন্ত্রপাতির সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধানে তৎপরতা চালাচ্ছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অপারেটরের কোনো সন্ধান পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *