বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ মে : পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করল কাছাড় পুলিশ। শনিবার প্রথম অভিযান সোনাই থানার অন্তর্গত গাছতলা চালানো হয়। গাছতলার তেমাথায় অভিযান চালিয়ে রিয়াজ উদ্দিন লস্কর নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন হেরোইন ভর্তি ৭টি সাবানের কেস উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের মোট ওজন ১২৩.৫১ গ্রাম বলে জানা গেছে। এছাড়াও তার কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এ দ্বিতীয় অভিযানে লায়লাপুর পুলিশ পিকেটের সামনে চেকিং চলাকালীন AS 11Z 7991 নম্বরের একটি স্কুটি আটক করা হয়। স্কুটিটির সিটের নিচের ডিকি তল্লাশি চালিয়ে বহু রঙের ৩৩টি সাবানের কেস ভরা সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। এই ঘটনায় জিয়াবুর রহমান লস্করের কাছ থেকে মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া সন্দেহভাজন হেরোইনের মোট ওজন ৪৪১.০৯ গ্রাম বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মাদকের কালোবাজারি মূল্য প্রায় ২ কোটি ৮২ লক্ষ টাকা। এ ঘটনায় মোট ২ জনকে গ্রেফতার করা হয়েছে।



