জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : বিধানসভা নির্বাচন উপলক্ষে শ্রীভূমি জেলার চারটি বিধানসভা আসনের ভোট গণনা আগামী ৪ মে, সোমবার শ্রীভূমি শহরের করিমগঞ্জ কলেজে অনুষ্ঠিত হবে। ভোট গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে শ্রীভূমির জেলা আয়ুক্ত ও জেলা নির্বাচন আধিকারিক পৃথক দু’টি আদেশ যোগে গণনার কাজের জন্য মাইক্রো অবজার্ভার, কাউন্টিং সুপারভাইজার ও কাউন্টিং অ্যাসিস্টেন্ট নিয়োগ করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।
আদেশ অনুসারে আগামী ২৪ এপ্রিল, শুক্রবার ও ২৭ এপ্রিল, সোমবার প্রতিদিন সকাল ১১টা থেকে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে মাইক্রো অবজার্ভারদের এবং রবীন্দ্র সদন গার্লস কলেজে কাউন্টিং সুপারভাইজার ও কাউন্টিং অ্যাসিস্টেন্টদের দুইদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ওই প্রশিক্ষণে সংশ্লিষ্ট সব মাইক্রো অবজার্ভার, কাউন্টিং সুপারভাইজার ও কাউন্টিং অ্যাসিস্ট্যান্টদের উপস্থিত হয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।



