বেহাল জাতীয় সড়কের প্রতিবাদে নিলামবাজারে কলেজ পড়ুয়াদের ধরনা, আন্দোলনে সংহতি আমিনুর রশিদের
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : দীর্ঘদিন ধরে বেহাল জাতীয় সড়কের প্রতিবাদে এবার পথে নামলেন নিলামবাজার কলেজের ছাত্রছাত্রীরা। শনিবার শ্রীভূমি জেলার নিলামবাজারে জাতীয় সড়ক দ্রুত সংস্কার, নিরাপদ যাতায়াত এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে ধর্না ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন তাঁরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে পড়ুয়ারা তাঁদের দাবির কথা তুলে ধরেন। আন্দোলনস্থলে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে সংহতি…
