ইউপিআই লেনদেনে চার্জ, জারি বিজ্ঞপ্তি
১৫ সেপ্টেম্বর : আর সম্পূর্ণ ফ্রি নয় ইউপিআই লেনদেন। বর্তমানে প্রায় সমস্ত গ্রাহক ইউপিআইতেই টাকা দিয়ে থাকেন। দোকানদার, পেট্রোল পাম্প, অটো-ক্যাব চালক এমনকী বাজারে সব্জি বিক্রেতারাও ইউপিআইতে টাকা নিয়ে থাকেন। এর ফলে মিটে গিয়েছিল খুচরো সমস্যাও। কিন্তু বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল ইউপিআই লেনদেনে না কি ফি বসতে চলেছে। সেই আশঙ্কাই আজ, মঙ্গলবার সত্যি হল।…
