মৌলবাদী হামলা ও বর্বরতার তীব্র প্রতিবাদ কবি, লেখক, সাংবাদিকদের
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : সম্প্রতি বাংলাদেশে সংঘটিত ধর্মীয় মৌলবাদী হামলা ও বর্বরতার তীব্র প্রতিবাদ জানিয়ে কবি, লেখক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বুধবার শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অনুষ্ঠিত এই প্রতিবাদী সভায় সমাজের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভাস্থলে কবি, লেখক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা তাঁদের কণ্ঠে প্রতিবাদের ভাষা…
