আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল মাতৃভাষা সুরক্ষা সমিতির

পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মর্যাদা সহকারে পালন করল বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি। এ উপলক্ষে শনিবার এক সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির সভাপতি তথা ভাষা সেনানী সুনীল রায়। সভায় বিভিন্ন বক্তা মাতৃভাষার প্রচার ও প্রসারের জন্য কাজ করার আহ্বান জানান। সভায় বক্তাদের মধ্যে ছিলেন…

Read More

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চার দফা দাবি পেশ হিউম্যানিটি ফাউন্ডেশন ও জাকালকার

বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে হিউম্যানিটি ফাউন্ডেশন ও জয়েন্ট অ্যাকশন কমিটি এগেনস্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল অ্যাগ্রেশনের যৌথ উদ্যোগে শিলচর গোপালগঞ্জ হিউমিনিটি ফাউন্ডেশন অফিস প্রাঙ্গনে উভয় সংস্থার সভাপতি শিহাব উদ্দিন আহমদ ও নির্মলকুমার দাসের সভাপতিত্বে একটি মনোগ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার প্রথমে মাতৃভাষার অস্থায়ী শহিদ বেদীতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি প্রদান…

Read More

আন্তর্জাতিক মাতৃভাষা শহদ দিবস যৌথভাবে পালন এআইডিএসও-র

বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : আন্তর্জাতিক মাতৃভাষা শহদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল ছাত্র সংগঠন এআইডিএসও, মহিলা সংগঠন এআইএমএসএস, যুব সংগঠন এআইডিওয়াইও এবং কিশোর-কিশোরী সংগঠন কমসোমল এর কাছাড় জেলা কমিটি। শনিবার সকাল ৯ টায় শিলচর স্টেশনে মাতৃভাষা স্মূতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন এআইডিএসও’র আসাম রাজ্য কাউন্সিলের সভাপতি হিল্লোল ভট্টাচার্য, রাজ্য কাউন্সিলের যুগ্ম সম্পাদক প্রশান্ত ভট্টাচার্য, জেলা…

Read More

জেলা ক্রীড়া সংস্থার কর্মীদের মধ্যে কম্বল বিতরণ খোঁজের

বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : প্রয়াত পূর্ণেন্দুকুমার ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে খোঁজ শিলচর সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। শিলচর জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) যেসব কর্মী দিন-রাত পরিশ্রম করে জেলার খেলাধুলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন, তাঁদের হাতে সংস্থার পক্ষ থেকে কম্বল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

Read More

কথা থাকলেও রূপ থাকছে না রূপকথায় : শান্তনু সরকার

একুশে পালনে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের আলোচনা______ বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : একুশের প্রাক্ সন্ধ্যায়ই একাদশ শহিদের শহর শিলচরে গভীর শ্রদ্ধার সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সূচনা করল সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। শুক্রবার মধ্যসহর সাংস্কৃতিক সংস্থার সভাগৃহে গানে-কথায় এই সন্ধ্যা ছিল এদিন আক্ষরিক অর্থেই আবেগ ও আন্তরিকতার ছোঁয়ায় এবং সংক্ষিপ্ত পরিসরে ঋদ্ধ। শুরুতে অনুষ্ঠানের রেশ ধরিয়ে দেন…

Read More

পীযূষ হাজরিকার আশ্বাসে অনশন ভঙ্গ  মহাসভার

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : অবশেষে মন্ত্রী পীযূষ হাজরিকার লিখিত আশ্বাস পাওয়ার পর আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দিল নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভা সহ অন্যান্য সংগঠন। নিজেদের চার দফা দাবিকে কেন্দ্র করে গত ১২ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে আসছিল সংগঠনগুলোর সদস্যরা। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সফর শেষে আন্দোলনকারীদের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর…

Read More

শিলচরে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যানকে সংবর্ধনা নেতাজি ছাত্র যুব সংস্থার

বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ড. অরূপকুমার মিশ্রকে সংবর্ধনা জানাল নেতাজি ছাত্র যুব সংস্থা। শিলচরে আগমন উপলক্ষে অরূপকুমার মিশ্রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থার এক প্রতিনিধি দল। সংস্থার পক্ষ থেকে তাঁকে উত্তরীয় ও স্মারক প্রদান করে আন্তরিক সংবর্ধনা জানানো হয়। সাক্ষাৎ পর্বে বরাক উপত্যকায় পরিবেশ সুরক্ষা…

Read More

কাছাড়ের নয়া ডিইইও মিঠুন

বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক (ডিইইও) পদে নতুনভাবে নিয়োগ পেলেন মিঠুন জাহরি। এতদিন এই পদে ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করছিলেন গণেশ হরিজন। উল্লেখ্য, গণেশ হরিজনের গত ২৬ ডিসেম্বরই বদলির নির্দেশ জারি করা হয়েছিল। তবে বদলির পরও তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেননি। অবশেষে আজ তাঁর স্থলেই জেলা প্রাথমিক…

Read More

শিলচরে আত্মপ্রকাশ ‘প্রাউড পিউপল অফ আসাম’ সংগঠনের

বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : শিলচরে আত্মপ্রকাশ ঘটল এক নতুন সামাজিক সংগঠন “প্রাউড পিউপল অফ আসাম”। মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা থেকে শুরু করে ভাষা ও সংস্কৃতির ঐক্যের বার্তা ‘এক অসম, উত্তম অসম’ স্লোগানকে সামনে রেখে সংগঠনটি জানাল তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা শিলচর শহরে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল “প্রাউড পিউপল অফ আসাম” নামের নতুন…

Read More

বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের অনশন, সরকারের হস্তক্ষেপ চাইল এসইউসিআই

বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : দীর্ঘ ৮ দিন ধরে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের সদস্যরা শিলচরের শহিদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে তাদের দাবির সমর্থনে অনশন আন্দোলন চালিয়ে যাওয়ার ফলে ইতিমধ্যে দু’জনের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। এই ঘটনায় এসইউসিআই (কমিউনিস্ট) দলের কাছাড় জেলা কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে। গণতান্ত্রিক রাষ্ট্রের সরকারের প্রাথমিক…

Read More