গ্যামন সেতু : জরুরি মেরামতির জন্য ৪৮ ঘণ্টা যান চলাচল বন্ধ, ঘোষণা জেলা প্রশাসনের
যানবাহন পরিবহনের বিকল্প রুট চালু; জনসুরক্ষার স্বার্থে এস ডি আর এফ ও পুলিশ মোতায়েন জনসংযোগ, শিলচর।বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর : কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক জরুরি নির্দেশ জারি করে জাতীয় সড়ক ৬-এর উপর অবস্থিত গ্যামন সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল ৪৮ ঘণ্টার জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। সেতুর বেয়ারিংয়ে গুরুতর ক্ষতি শনাক্ত হওয়ার…
