১২ বছরের মোদি সরকার: জনকল্যাণ, অর্থনৈতিক স্থায়িত্ব ও আধুনিক পরিকাঠামোয় এক যুগের রূপান্তর

১০ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ১২ বছর পূর্তি ভারতের প্রশাসনিক ও রাজনৈতিক ইতিহাসে এক বড় মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। ২০১৪ থেকে ২০২৬ সালের এই দীর্ঘ যাত্রাপথকে পর্যালোচনা করলে দেখা যায়, ভারতের শাসনব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন এসেছে। এই রূপান্তর মূলত তিনটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে— প্রান্তিক মানুষের জন্য নিবিড় কল্যাণমুখী…

Read More

মোদির প্রশংসায় পুতিন, ভারতের উপর চাপ দিলেই ‘বুমেরাং’!

৬ জুন : ভারতের ‘যথার্থ’ বন্ধু রাশিয়া। তা বারবার বুঝিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। আগেই প্রেসিডেন্ট সতর্ক করে দিয়েছেন, ভারতের উপর অহেতুক চাপ সৃষ্টি করা হলে, তা বিশ্বের জন্য খুব একটা সুখকর হবে না। এবার আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নেতৃত্বের ভূয়সী প্রশংসা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর কথায়,…

Read More

‘বেশি করে জল পান করুন…’, ‘মন কী বাত’-এ  আহ্বান প্রধানমন্ত্রীর

৩১ মে : দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের আবহে রবিবার ‘মন কী বাত’-এর ১৩৪তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের সিংহভাগ জুড়ে রইল তাই নিয়ে উদ্বেগ। দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে প্রধানমন্ত্রী পরামর্শ দেন, দেশের বহু অংশে মারাত্মক গরম ও লু বইছে। তাই সুস্থ থাকতে সকলকে নিয়মিত জল খেতে হবে, রোদে বেরোলে সাবধানতা…

Read More

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

বরাক তরঙ্গ, ৩০ মে : নয়াদিল্লিতে শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সাক্ষাৎকালে তিনি অসমে এনডিএ ৩.০ সরকারের অধীনে বিভিন্ন ক্ষেত্রে গৃহীত উদ্যোগ ও ইতিবাচক সূচনার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে কেন্দ্রের ধারাবাহিক সহযোগিতার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।…

Read More

‘সংযম’–বার্তায় সাড়া নেই কেন মন্ত্রীদের! ক্ষুব্ধ নমো

২৯ মে : পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের জন্য দেশবাসীকে ‘সংযমে’র আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের আধিকারিক এবং মন্ত্রিসভার সদস্যদেরও গাড়ির ব্যবহার কমানো, যতদূর সম্ভব কারপুলের ব্যবহার করার মতো একগুচ্ছ পরামর্শ দিয়েছিলেন নমো। কিন্তু তারপরেও কেন্দ্রীয় মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যের মধ্যে কোনও হেলদোল দেখা যায়নি বলেই গুঞ্জন দিল্লির রাজনৈতিক মহলে৷ সূত্রের…

Read More

প্রধানমন্ত্রীর কনভয় যাওয়ার মাত্র আধ ঘণ্টা আগে বিস্ফোরক উদ্ধার, সাসপেন্ড ৬ পুলিশকর্মী

২৫ মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা বলয়ে বড়সড় ফাঁকফোকরের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বেঙ্গালুরুতে। প্রধানমন্ত্রীর কনভয় যাওয়ার মাত্র আধ ঘণ্টা আগে বিস্ফোরক উদ্ধার হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ঘটনায় চরম গাফিলতির অভিযোগে এক সাব-ইনস্পেক্টর-সহ মোট ৬ জন পুলিশকর্মীকে সাসপেন্ড করেছে কর্ণাটক পুলিশ। জানা গেছে, গত ১০ মে আধ্যাত্মিক গুরু শ্রীশ্রী রবি শঙ্করের…

Read More

ইরান যুদ্ধের প্রভাব ভারতের অর্থনীতিতেও! বিদেশ থেকে ফিরেই মন্ত্রীদের কী নির্দেশ প্রধানমন্ত্রীর

২২ মে : পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির প্রভাব ভারতের অর্থনীতিতেও পড়েছে। আশঙ্কা তৈরি হয়েছে, ভবিষ্যতে জ্বালানির বড় ধরনের সঙ্কট দেখা দিতে পারে দেশে। টাকার পতনও অব্যাহত। এই পরিস্থিতিতে আগে দেশের জ্বালানির ব্যবহারে লাগাম টানতে দেশবাসীকে একগুচ্ছ পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার কেন্দ্রের মন্ত্রীদের নতুন করে আর্থিক সংস্কারে গতি আনার নির্দেশ দিলেন তিনি। আগামী…

Read More

আজ দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা

২১ মে : বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সঙ্কট এবং মন্ত্রিসভা রদবদলের বিষয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে বলে একাধিক জাতীয় সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে। এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সকল কেন্দ্রীয় মন্ত্রীকেই দিল্লিতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার পাশাপাশি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও অন্যান্য…

Read More

দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে ইতালিতে মোদি

২০ মে : দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে ইতালি পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোমের মাটিতে পা দিতেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানালেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর ‘বন্ধু’ বলে উল্লেখ করেছেন তিনি। পাঁচ দেশের সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন এবং নরওয়ে সফরের পরে তিনি এসেছেন ইতালি। মঙ্গলবারই রোমের মাটিতে পা দিয়েছেন…

Read More

নরওয়ের সাংবাদিকের মানবাধিকার, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সংখ্যালঘুদের অধিকার নিয়ে একাধিক প্রশ্ন মোদিকে

১৯ মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নরওয়ে সফর ঘিরে সোমবার রাতে অসলোতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। ভারতের বিদেশ মন্ত্রকের প্রেস ব্রিফিং চলাকালীন নরওয়ের সাংবাদিক Hili Ling মানবাধিকার, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সংখ্যালঘুদের অধিকার নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। এর জবাবে কড়া প্রতিক্রিয়া দেন বিদেশ মন্ত্রকের সচিব (পশ্চিম) CB George। অসলোর এক হোটেলে আয়োজিত…

Read More