সেলাই করা বস্তায় এক কেজি চিনি উধাও, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সমবায় গ্রাহকদের

বরাক তরঙ্গ ৮ ফেব্রুয়ারি : সরকারি সমবায় ব্যবস্থায় চুরি রোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। গ্রাহকদের প্রত্যেকটি সামগ্রী গ্রহণের সময় আলাদা আলাদা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে হচ্ছে, যাতে ডিলার বা এজেন্ট পর্যায়ে কোনও অনিয়ম না ঘটে। কিন্তু এবার অভিযোগ উঠেছে, এজেন্টের হাতে পৌঁছানোর আগেই চিনি কমে যাচ্ছে বস্তা থেকে। এমনই এক গুরুতর ঘটনা সামনে এসেছে কাছাড়ের…

Read More

মেঘালয়ে কয়লাখনিতে বিস্ফোরণকাণ্ডে বাড়ছে মৃতের সংখ্যা, কাটিগড়ার একই পরিবারের দু’জন সহ দশ জনের মৃত্যু

বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : মেঘালয়ে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা হু হু বাড়ছে। ইতিমধ্যে সূত্রে জানা গেছে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০। নিহতদের মধ্যে বরাক উপত্যকার বেশ কয়েকজন থাকার আশঙ্কা করা হচ্ছে। এরমধ্যে কাটিগড়ার ১০ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই সব শ্রমিকদের মধ্যে নাম, ঠিকানা পাওয়া গেছে ৭ জনের। তারা হলেন- কৃষ্ণ বৈষ্ণব…

Read More

মেঘালয়ে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, হত শ্রমিকদের মধ্যে তিন কাটিগড়ার

বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : মেঘালয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অসমের ১৬ জন শ্রমিক। তবে পুলিশ সূত্রে জানা যায় ৮ জন মারা গেছেন। এ দিকে, মর্মান্তিক দুর্ঘটনায় কাছাড়ের কাটিগড়ার তিনজন প্রাণ হারিয়েছেন বলে জানা যায়। মৃত শ্রমিকরা হলেন দিলদার হোসেন (২৮), আনোয়ার হোসেন (২৫) ও ফারুক আহমেদ (২৯)। তাঁরা কাটিগড়ার বিহাড়া ৫ম খণ্ডের সরিষাকুড়ির বাসিন্দা।…

Read More

হেরোইন সহ চার যুবককে আটক গুমড়া পুলিশের

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ২ ফেব্রুয়ারি : হেরোইন সহ চার যুবককে আটক করল গুমড়া পুলিশ। সোমবার নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুমড়া পিআইসি-এর অধীনে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানের সময় ML-09-7028 নম্বরের একটি অল্টো গাড়ি আটক করা হয় এবং গাড়িতে থাকা চারজনকে গ্রেফতার করা হয়।গাড়িটি তল্লাশি চালিয়ে বাম দিকের যাত্রী আসনের পেছনের পকেটে লুকানো…

Read More

কাটিগড়ার রাজাটিলায় ইয়াবা উদ্ধার, আটক বাবা-ছেলেসহ তিন

বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : কাছাড় পুলিশ নেশা বিরোধী অভিযান চালিয়ে কাটিগড়া এলাকার রাজাটিলা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। অভিযানে একটি টাটা সুমো গাড়ি, দু’টি বাইক এবং তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি তিনজন মাদক সরবরাহকারীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হল সাজাহান আহমদ, মুক্তদির আলম বড়ভূইয়া এবং তার ছেলে কামরুল আলম…

Read More

সড়ক পার হওয়ার সময় ভ্যানের ধাক্কায়  আহত পড়ুয়া

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : সড়ক পার হওয়ার সময় ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হল এক পড়ুয়া। দুর্ঘটনাটি কালাইন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সামনে সোমবার সংঘটিত হয়েছে।  দ্রুত বেগে আসা স্কুল ভেনের ধাক্কায় গুরুতর আহত কালাইন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র শেখর রায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বেশ ক’জন পড়ুয়া একসঙ্গে জাতীয় সড়ক পারাপার হচ্ছিল ঠিক তখনই একটি…

Read More

কাটিগড়ায় অগপ-এর নতুন শক্তি সঞ্চার, শতাধিক যুবক যোগদান

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : অসম যুব পরিষদ কাছাড় জেলা কমিটির নেতৃত্বে কাটিগড়া কেন্দ্রে প্রায় শতাধিক যুবক আনুষ্ঠানিকভাবে অসম গণ পরিষদে যোগদান করেছেন। এই ঐতিহাসিক যোগদান অনুষ্ঠানে অগপর ভ্রাতৃসংগঠন অসম যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হোসেন লস্কর উপস্থিত হয়ে বক্তব্যে বলেন, “বিগত দিনে কংগ্রেস সংখ্যালঘু সম্প্রদায়ের উপর শোষণতন্ত্র চালিয়েছে, যার ফলে তাদের ব্যাপক…

Read More

ধানক্ষেতের জমি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, সন্দেহ খুন, আটক ১

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : পশ্চিম কাটিগড়ার বাংলাদেশ সীমান্তবর্তী নিশ্চিন্তপুর গ্রামে এক নৃশংস খুনের ঘটনা ঘটনা ঘটেছে। শনিবার ভোরে স্থানীয় হানই মিয়ার ছেলে জমরুল ইসলাম ওরফে সাজাইকে ধানক্ষেতে মৃত অবস্থায় উদ্ধার হয়। এ ঘটনায় পুলিশ এক যুবককে আটক করেছে। জানা গেছে, জমরুল ইসলাম সহ নিশ্চিন্তপুর গ্রামে দুই যুবক শুক্রবার বিকেলে মেঘালয় থেকে বাড়িতে…

Read More

কাটিগড়ায় বাইক–অল্টো মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২

বরাক তরঙ্গ, ১৫ জানুয়ারি : কাটিগড়ায় ছয় নম্বর জাতীয় সড়কে বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টা নাগাদ একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। একটি বাইক ও একটি অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে দু’জন ব্যক্তি গুরুতরভাবে আহত হন, পাশাপাশি আরও এক মহিলা আংশিকভাবে আহত হন। দুর্ঘটনায় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন বাইক আরোহী আব্দুল হানিফ লস্কর ও জয়দীপ শুক্লবৈদ্য। আহত অপর…

Read More

স্বামী বিবেকানন্দের আদর্শ প্রচার র‍্যালিতে বাধা, অধ্যাপকের উপর হামলা লরি চালকের, উত্তপ্ত কালাইন

বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে তাঁর বাণী ও আদর্শ প্রচারের উদ্দেশ্যে আখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে কালাইন থেকে জালালপুর অভিমুখে একটি র‍্যালির আয়োজন করা হয়। সোমবার বিকেল আনুমানিক ৩টা নাগাদ র‍্যালিটি জালালপুর থেকে ফেরার পথে কালাইন কাঁকড়া খাল এলাকায় পৌঁছালে একটি লরি গ্যারেজে ঢোকানোর সময় রাস্তার ওপর তীব্র যানজটের সৃষ্টি হয়।…

Read More