স্ত্রী ও তিন সন্তানকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা শিক্ষকের, আর্থিক অনটনের দাবি
বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : অসমের জোনাইয়ে ঘটে গেল এক লোমহর্ষক হত্যাকাণ্ড। তেলাম বাজারে এক শিক্ষক নিজের স্ত্রী ও তিন সন্তানকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম ফিরোজ আলি (৫৫) বলে জানা গেছে। তিনি গামচুক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়…
