ত্রাণ তহবিলের ব্যাঙ্ক হিসাব পর্যালোচনায় দেখা গেল ৫ কোটির অনুদান, জিন্দাল গ্রুপের প্রতি কৃতজ্ঞতা হিমন্তর
বরাক তরঙ্গ, ৩০ জুলাই : অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ৫ কোটি টাকার আর্থিক অনুদান ঘোষণা করেছে জিন্দাল গ্রুপ। এই অর্থ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে এ তথ্য জানিয়ে জিন্দাল গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, “আজ সকালে অসমের এই…
