এমভি হন্ডিয়াস প্রমোদতরীতে হান্টা-আতঙ্ক! আক্রান্ত ২ ভারতীয় নাগরিক, ১২টি দেশকে চূড়ান্ত সতর্কবার্তা হু-র
১১ মে : বিশ্বজুড়ে করোনা-স্মৃতির আবহে এবার নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ‘হান্টা ভাইরাস’ (Hantavirus outbreak)। আর্জেন্টিনা থেকে আসা এমভি হন্ডিয়াস নামক এক প্রমোদতরীতে আট জন আক্রান্ত হওয়ার খবর মিলেছে, যার মধ্যে দুই জন ভারতীয় নাগরিক। তবে রবিবার স্পেনে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে আশ্বস্ত করেছে যে, আক্রান্ত দুই ভারতীয়ই বর্তমানে উপসর্গহীন এবং স্থিতিশীল। বিবৃতি অনুযায়ী,…
