ধলাইয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক নিহাররঞ্জন
বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : সোমবার ধলাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। মোট ৯৫ লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে এদিন মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার নির্মাণ প্রকল্প থেকে শুরু করে কমিউনিটি হল ও অন্যান্য কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক নীহার। শিলান্যাস করা প্রকল্প গুলির মধ্যে রয়েছে আনন্দখালে ২৫ লক্ষ টাকা…
