দুই মেয়েকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার
১১ আগস্ট : বেঙ্গালুরুর একটি পাঁচতারা হোটেলে দুই নাবালিকা মেয়েকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। পরে ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। সোমবার হোটেলের ঘর থেকে দুই শিশুর দেহ এবং ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম এসজি ইমরান। বয়স প্রায় ৪০ বছর।…
