আসাম বিশ্ববিদ্যালয়ের মানবিক উদ্যোগ : ওপেন হার্ট সার্জারিতে ফিরল শিশুর হাসি

বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : মানবিকতা, প্রযুক্তি ও সম্মিলিত উদ্যোগ যে মানুষের জীবন বাঁচাতে পারে—তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল আসাম বিশ্ববিদ্যালয়। কমিউনিটি হেলথকেয়ার আউটরিচ কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রোজকান্দি চা-বাগানের ৯ বছরের এক কন্যাশিশুর জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। ওই শিশুটি গুরুতর রক্তাল্পতা ও জটিল হৃদরোগে আক্রান্ত ছিল।গতকালই নতুন দিল্লির সফদরজং হাসপাতালে শিশুটির সফল…

Read More

হোমস্টে পর্যটনে জোর আসাম বিশ্ববিদ্যালয়ের

বরাক তরঙ্গ, ২৬ ডিসেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়ের আতিথেয়তা ও পর্যটন ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ডিফু ক্যাম্পাসে সম্প্রতি হোমস্টে নিয়ে তিনদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন ডিফু ক্যাম্পাসের সহ-উপাচার্য অধ্যাপক শিবাশিস বিশ্বাস। উদ্বোধনী ভাষণে তিনি ডিফু অঞ্চলে টেকসই পর্যটন মডেল হিসেবে হোমস্টের ক্রমবর্ধমান গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, হোমস্টে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের…

Read More

বিশ্ববিদ্যালয়গুলির মূল দায়িত্ব হওয়া উচিত সামাজিক দায়বদ্ধতা : পন্থ

বরাক তরঙ্গ, ২৫ ডিসেম্বর : ‘বিশ্ববিদ্যালয় শুধুমাত্র উচ্চশিক্ষার কেন্দ্র নয়, বরং সমাজ পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি’। এ মন্তব্য করেছেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ। মঙ্গলবার পাটনায় অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান ইউনিভার্সিটিজের শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত পূর্বাঞ্চলীয় উপাচার্য সম্মেলনে বক্তব্য রাখছিলেন তিনি। গত ২২ ও ২৩ ডিসেম্বর পাটনায় দু’দিনের এই সম্মেলন আয়োজিত হয়। সম্মেলনের এক গুরুত্বপূর্ণ অধিবেশনে…

Read More

ক্যান্সার-এইচআইভি গবেষণায় ৮৯.৮৯ লক্ষ অনুদান আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে

বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : ক্যান্সার ও এইচআইভি চিকিৎসা সংক্রান্ত গবেষণামূলক প্রকল্পে ৮৯.৮৯ লক্ষ টাকার অনুদান পেলেন আসাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. দেবাশিস সেনগুপ্ত। এই অনুদান মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজির নর্থ ইস্টার্ন রিজিয়ন ডিভিশন। এই গবেষণার মাধ্যমে গ্রাফিন-ভিত্তিক ন্যানোস্ট্রাকচার (যেমন গ্রাফিন কোয়ান্টাম ডট) ও আলো-সংবেদনশীল টেট্রাপাইরোলিক…

Read More

চুক্তি বাতিল সহ বাংলাদেশি পণ্য বয়কটের ডাক আনটিয়ার

বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর পাশবিক নির্যাতন, মন্দির ধ্বংস, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া ও নিরীহ মানুষের হত্যার প্রতিবাদে সরব হলেন আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীরা। মঙ্গলবার দুপুরে আসাম বিশ্ববিদ্যালয় অশিক্ষক কর্মচারী সংস্থার (আনটিয়া) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা বাংলাদেশের সাম্প্রতিক…

Read More

ডক্টোরাল ফেলোশিপ লাভ সঙ্গীতার

পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের গবেষক সঙ্গীতা রবিদাস ভারতীয় সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদ (ICSSR)-এর মর্যাদাপূর্ণ ডক্টোরাল ফেলোশিপ লাভ করেছেন। আসাম বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগে এই প্রথম কোনও গবেষক এই সম্মানজনক ফেলোশিপে নির্বাচিত হলেন। এই গবেষণা কার্যটি হিন্দি বিভাগের সহকারী অধ্যাপিকা ড. বেদপর্ণা দে-র তত্ত্বাবধানে সম্পন্ন হচ্ছে। গবেষণার বিষয়— “ফণীশ্বর নাথ রেণু…

Read More

কোটি টাকার অনুদান লাভ করল আসাম বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা প্রকল্প

বরাক তরঙ্গ, ২১ ডিসেম্বর : উন্নত ব্যাটারি গবেষণার জন্য কোটি টাকার অনুদান লাভ করলো আসাম বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপকের যৌথ গবেষণা প্রকল্প। এই প্রকল্পের সহ-প্রধান গবেষক হিসেবে কাজ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের রসায়ন বিষয়ের সহকারী অধ্যাপক ড. সুকান্ত মণ্ডল। অ্যাডভান্সড রিসার্চ গ্রান্টের অধীনে ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’ এই গবেষণা প্রকল্পের জন্য কোটি টাকার অনুদান দিয়েছে।…

Read More

সামরিক-শিক্ষা সমন্বয়ে উদ্যোগ, আসাম বিশ্ববিদ্যালয়ে বৈঠক সিআইজেডব্ল্যুএসের

বরাক তরঙ্গ, ১৯ ডিসেম্বর : উত্তর-পূর্বাঞ্চলে দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও অসামরিক–সামরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে আসাম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা চাইল ভাইরেংটির কাউন্টার ইনসার্জেন্সি অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল। বৃহস্পতিবার এনিয়ে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অতিথিশালায় উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ সহ অন্য পদস্থ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন সিআইজেডব্ল্যু স্কুলের কমান্ড্যান্ট মেজর জেনারেল কুলবীর সিং। সঙ্গে ছিলেন মেজর…

Read More

গবেষকদের শিক্ষারম্ভে জেন্ডার সংবেদনশীলতা নিয়ে কর্মসূচি আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ১৭ ডিসেম্বর : নবাগত গবেষকদের শিক্ষারম্ভে জেন্ডার সংবেদনশীলতার ওপর একদিনের ওরিয়েন্টেশন কর্মসূচি আয়োজিত হল আসাম বিশ্ববিদ্যালয়ে। জাতীয় যৌন হেনস্থা প্রতিরোধ সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির (আইসিসি) উদ্যোগে মঙ্গলবার এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিপিনচন্দ্র পাল মিলনায়তনে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন…

Read More

আসাম বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট দল গঠনের বাছাই পর্ব ২৩ ও ২৪ ডিসেম্বর

বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : ইস্ট জোন ইন্টার-ইউনিভার্সিটি ক্রিকেট (পুরুষ) চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য আসাম বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড় বাছাই পর্ব আয়োজিত হবে আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর। বেলা ১০টা থেকে আসাম বিশ্ববিদ্যালয় স্পোর্টস কমপ্লেক্সে এই বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। আসাম বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ডের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ড. সিদ্ধার্থ শর্মা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজগুলির স্নাতক ও…

Read More