আসাম বিশ্ববিদ্যালয়ে বিএসসি-বিএড শিক্ষার্থীদের বিজ্ঞান প্রদর্শনীতে নতুনত্বের ছোঁয়া
বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগ আয়োজিত বার্ষিক বিজ্ঞান প্রদর্শনীতে ইন্টিগ্রেটেড বিএসসি-বিএড কোর্সের শিক্ষার্থীরা সোমবার তাঁদের সৃজনশীল বৈজ্ঞানিক মডেল উপস্থাপন করেন। প্রদর্শনীতে শিক্ষার্থীদের বৈজ্ঞানিক জ্ঞান ও শিক্ষণ-দক্ষতার সমন্বিত প্রকাশ সবার নজর কাড়ে। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগভিত্তিক আকর্ষণীয় মডেল প্রদর্শিত হয়। পদার্থবিজ্ঞানের শিক্ষার্থীরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড শনাক্তকরণের ডুয়েল সেফটি অ্যালার্ট সিস্টেম ও সৌরশক্তি-চালিত ল্যাজার…
