জানুয়ারিতে নবীন শিক্ষকদের দক্ষতা বিকাশ কর্মসূচি আসাম বিশ্ববিদ্যালয়ে
বরাক তরঙ্গ, ৪ ডিসেম্বর : সমাজ বিজ্ঞানের নবীন শিক্ষকদের জন্য গবেষণা পদ্ধতি বিষয়ক ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম আয়োজন করছে আসাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য প্রশাসন বিভাগের উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হবে আগামী ১৯ থেকে ৩০ জানুয়ারি। বিভাগীয় কনফারেন্স হলে আয়োজিত ১২ দিনের এই কর্মসূচির পৃষ্ঠপোষকতায় থাকছে কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের অন্তর্গত ইন্ডিয়ান কাউন্সিল অব সোশ্যাল সায়েন্স রিসার্চ।…
