এশিয়ান গেমসে দশম দিনেও ভারতের পদক অভিযান অব্যাহত

২৮ সেপ্টেম্বর : এশিয়ান গেমসে দশম দিনেও ভারতের পদক জয়ের ধারা অব্যাহত। শুটিং রেঞ্জ থেকে এল আরও একটি রুপোর পদক। মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে দারুণ প্রত্যাবর্তন করে রুপো জিতলেন হায়দরাবাদের ২১ বছর বয়সি শুটার এষা সিং। ইভেন্টের গুরুত্বপূর্ণ পর্যায়ে চাপে পড়ে গেলেও হাল ছাড়েননি এষা। শেষ মুহূর্তে দুর্দান্ত পারফরম্যান্স করে পদক নিশ্চিত করেন তিনি।…

Read More

কবাডিতে ইরানকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারত

২৬ সেপ্টেম্বর : এশিয়ান গেমসে ফের সোনা জয় ভারতের। মহিলা কাবাডির ফাইনালে ইরানকে ৩৭-৩৪ ব্যবধানে হারিয়ে সোনার পদক জিতে নিল ভারতের সোনার মেয়েরা। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে দেখা যায় ভারতীয় দলকে। প্রথমার্ধের শেষে ২২-১৬ পয়েন্টে এগিয়ে ছিল ভারত। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের ছবিটাই বদলে যায়। দুরন্ত প্রত্যাবর্তন করে ইরান। একসময় ভারতের সঙ্গে ব্যবধান কমিয়ে মাত্র…

Read More

এশিয়াডের ৪৪ বছরের অপেক্ষা ঘুচিয়ে ম্যারাথনে রুপো জিতে লিখলেন ইতিহাস

২৬ সেপ্টেম্বর : দীর্ঘ ৪৪ বছর পর এশিয়ানে ম্যারাথনে পদক জিতল ভারত। দেশের বাইরে এই প্রথম। ইতিহাস গড়ে চলতি এশিয়াডে রুপো জিতলেন সাওয়ান বারবার। এশিয়াডের ইতিহাসে ম্যারথনে ভারতের এটি চতুর্থ পদক। এর আগের তিনটি ম্যারথনে পদকই এসেছিল দিল্লি গেমসে (১৯৫১ দিল্লি গেমসে দুটি পদক,১৯৮২ এশিয়ানে ১টি) আইচি-নাগোয়া ২০২৬ এশিয়ান গেমসের অষ্টম দিনে ভারতের জন্য যেমন…

Read More

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের সোনার ঝলক, মিক্সড টিমে নতুন রেকর্ড

২৫ সেপ্টেম্বর : কয়েক দিনের হতাশা কাটিয়ে চলতি এশিয়ান গেমসে শুটিংয়ে সোনার পদক জিতল ভারত। মহিলাদের ক্রিকেটের পর গেমসে এটি ভারতের দ্বিতীয় সোনা। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে সোনা জিতেছেন ভারতের সুরভী ও কামালজিৎ। ৪৮৪.৬ পয়েন্ট স্কোর করে তাঁরা এশিয়ান গেমসের নতুন রেকর্ডও গড়েছেন। ব্যক্তিগত ইভেন্টে প্রত্যাশিত সাফল্য না আসায়…

Read More

এশিয়ান গেমসে মীরাবাঈ চানুর ঐতিহাসিক রুপো

২৩ সেপ্টেম্বর : দীর্ঘ অপেক্ষার অবসান। অলিম্পিক ও বিশ্ব ভারোত্তোলন মঞ্চে পদক জেতার পর এবার এশিয়ান গেমসেও পদক খরা কাটালেন ভারতের তারকা ভারোত্তোলক সাইখম মীরাবাঈ চানু। মহিলাদের ৪৯ কেজি বিভাগে দুর্দান্ত পারফরম্যান্স করে রুপোর পদক জিতলেন তিনি। প্রতিযোগিতার স্ন্যাচ পর্বে ইন্দোনেশিয়ার লুলুক উইজায়ানার থেকে মাত্র ১ কেজি পিছিয়ে ছিলেন মীরাবাঈ। এরপর ক্লিন অ্যান্ড জার্কে ১০৭…

Read More

এশিয়ান গেমস : শ্রীলঙ্কাকে চুরমার করে সোনা ভারতের

২২ সেপ্টেম্বর : এবারের এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে প্রথম সোনা এনে দিলেন শেফালী বর্মা, স্মৃতি মান্ধানারা।  ২০২২-এর পর ২০২৬-এও সোনা জিতলেন ভারতের মহিলা ক্রিকেটাররা। এক সপ্তাহ আগেই এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে দুরমুশ করেছিলেন ভারতের মেয়েরা। আর এবার এশিয়ান গেমসের ফাইনালে শ্রীলঙ্কাকে দাঁড়াতেই দিলেন না হরমনপ্রীতরা। ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংএর সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই…

Read More

এশিয়ান গেমসে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে পদক আনলেন রুদ্রাঙ্ক্ষ-হিমাংশুরা 

২১ সেপ্টেম্বর : এশিয়ান গেমসে (Asian Games 2026) শুটিং বিভাগ থেকে ভারতের হয়ে একের পর এক পদক জয়ের ধারা অব্যাহত রয়েছে। সোমবার পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্টে দেশের ঝুলিতে এল আরও একটি রুপোর পদক। হিমাংশু ধিলন, পার্থ মানে এবং রুদ্রাঙ্ক্ষ পাটিলের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই এই সাফল্য অর্জন করেছে ভারত। এই পদক জয়ের ফলে…

Read More

এশিয়ান গেমসে গোল বন্যা! উজবেকিস্তানকে ১৯ গোলে উড়িয়ে ইতিহাস গড়ল ভারতের মহিলা হকি দল

২০ সেপ্টেম্বর : এশিয়ান গেমসে দুর্দান্ত সূচনা করল ভারতের মহিলা হকি দল।  উজবেকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে সালিমা টেটেদের দল একপেশে লড়াইয়ে ১৯-০ ব্যবধানে বিশাল জয় ছিনিয়ে নিয়েছে। ভারতের এই ঐতিহাসিক জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ফরোয়ার্ড দীপিকা, যিনি একাই এক ম্যাচে ৮টি গোল করে নজির গড়েছেন। উজবেকিস্তানের বিরুদ্ধে পুরো ম্যাচেই নিজেদের আধিপত্য বজায় রেখেছিল…

Read More

শুটিংয়ে জোড়া পদক, ব্যক্তিগত ইভেন্টেও রুপো এলাভেনিলের

২০ সেপ্টেম্বর : শুটিংয়ে ফের সাফল্য ভারতের। জাপানের মাটিতে এশিয়ান গেমসে প্রথম পদক পেল ভারত। দলগত ইভেন্টে দেশের হয়ে প্রথম পদক জয়ের পর এবার মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত বিভাগেও রুপো জিতলেন তারকা শুটার এলাভেনিল ভালারিভান। রবিবারের এই ফাইনালে সোনা জিতেছেন জাপানের হিনাতা তাইচি। ব্রোঞ্জ পেয়েছেন দক্ষিণ কোরিয়ার বান হিয়োজিন। ফাইনালের শুরু থেকেই দুরন্ত…

Read More