জুবিন হত্যাকাণ্ড: সুপ্রিম কোর্টেও জামিন পেলেন না অন্যতম অভিযুক্ত শ্যামকানু মহন্ত

Spread the news

বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : জুবিন হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত শ্যামকানু মহন্ত সুপ্রিম কোর্টেও জামিন পেতে ব্যর্থ হলেন। সোমবার তাঁর জামিনের আবেদনের শুনানি অনুষ্ঠিত হলেও আদালত জামিন মঞ্জুর করেনি। পরবর্তী শুনানির জন্য নভেম্বর মাসের প্রথম সপ্তাহ দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, জুবিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শ্যামকানু মহন্তসহ মোট পাঁচজন অভিযুক্ত বর্তমানে বাক্সা জেলার নিকাসি কারাগারে বন্দী রয়েছেন। আজ শ্যামকানুর জামিনের আবেদনের শুনানিকে কেন্দ্র করে নিকাসি কারাগার চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে পুলিশ ও প্রশাসন বিশেষ সতর্কতা অবলম্বন করে।

তবে, সুপ্রিম কোর্ট আজ শ্যামকানুর জামিনের আবেদনে কোনো স্বস্তি না দিয়ে পরবর্তী শুনানির দিন নভেম্বর মাসের প্রথম সপ্তাহে নির্ধারণ করে। ফলে নভেম্বর পর্যন্ত কারাগারেই থাকতে হবে জুবিন হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত শ্যামকানু মহন্তকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *