বরাক তরঙ্গ, ২৭ জুলাই : শিলচর টাউন ক্লাবের ৪৩তম মনসুন ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব চলছে। উৎসবের দ্বিতীয় দিনে রবিবার দাবা ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবীন্দ্র সাহা স্মৃতি দাবা প্রতিযোগিতায় (নবম থেকে দ্বাদশ শ্রেণি) প্রথম হয়েছে মনোদীপ ধর, দ্বিতীয় ভার্গব দেবনাথ ও তৃতীয় স্থান পেয়েছে প্রতীককান্তি পাল। মোট ২২ জন প্রতিযোগী অংশ নেন।
এ দিকে, উমেশ চন্দ্র কর স্মৃতি আর্ট প্রতিযোগিতায় পাঁচটি বিভাগ ছিল। ‘ক’ বিভাগে প্রথম হয়েছে জিয়া দাম (শিলচর কলেজিয়েট স্কুল), দ্বিতীয় প্রিসু দে (দিল্লি পাবলিক স্কুল) ও তৃতীয় হয় সম্প্রীতি বিশ্বাস (ডন বসকো স্কুল) এবং বিশেষ পুরস্কার দেওয়া হয় দেবাংশু পালকে (বিবেকানন্দ কেন্দ্রিয় বিদ্যালয়)।
‘খ’ বিভাগে প্রথম স্থান দখল করে রিতিশা দেব (মহর্ষি বিদ্যামন্দির), দ্বিতীয় সায়নী দাশগুপ্ত (মেন্ট ক্যাপিটনিয়) ও তৃতীয় রক্তিমা পাল (মহর্ষি বিদ্যামন্দির) এবং বিশেষ মেমি মঞ্জুমদার।
‘গ’ বিভাগে প্রথম হয় উত্তরা পাল (বিবেকানন্দ জ্ঞানপীঠ), দ্বিতীয় স্বপ্নিকা দে (শিলচর কলেজিয়েট স্কুল), তৃতীয় শুভাঙ্গী মজুমদার (মহর্ষি বিস্তামন্দির) ও
বিশেষ পুরস্কার তিনজন পান মবিরা রহমান লস্কর (ওরিয়েন্টল স্কুল), বৈভব ভট্টাচার্য ও রোহন রায় (শিলচর কলেজিয়েট স্কুল)
‘ঘ’ বিভাগে প্রথম হলেন বেদন্তিকা ধর (মহর্ষি বিদ্যামন্দির), দ্বিতীয় স্থানে অত্যুতমা নাম (রামানুজ বিদ্যামন্দির)
তৃতীয় শ্রীজোশ ঘোষ (পরমানন্দ বিদ্যামন্দির) এবং বিশেষ আয়ুশী পাল (রামানুজ বিদ্যামন্দির)
‘ঙ’ বিভাগে প্রথম স্থান দখল করেন দেবপ্রিয়া দেব (হ্যাপি চাইল্ড এইচএস), দ্বিতীয় প্রজ্ঞা রক্ষিত (কাছাড় কলেজ),
তৃতীয় হন তুষারকান্তি দাস (হিরণ প্রভা দেব শিশু মন্দির) বিশেষ পুরস্কার তিনজন দীপা দাম (কাছাড় কলেজ)
ফারহান উদ্দিন লস্কর-(অধরচাঁদ এইচএস স্কুল) ও প্রিয়াংশী শুক্লবৈদ্য (ডেফোডিল এইচএস স্কুল)



