রঙ্গিয়া জিআরপি-র বড় সাফল্য, উদ্ধার ৫৬ কেজি গাঁজা, আটক ১

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ মে : রঙ্গিয়া রেল জংশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল রঙিয়া জিআরপি। ডিব্রুগড়-লোকমান্য তিলক (এলটিটি) এক্সপ্রেস ট্রেনে নিয়মিত তল্লাশি চলাকালীন এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ৫৬ কেজি গাঁজা। ধৃত ব্যক্তির নাম নিতেশ সিং ওরফে নিহাল। বিহারের ভোজপুর জেলার নসদমপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। রেল পুলিশ তাঁর কাছ থেকে ৬টি প্যাকেটে রাখা মোট ৫৬ কেজি গাঁজা উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মরিয়নি থেকে বিহারে এই গাঁজা পাচারের চেষ্টা চলছিল। গোপন সূত্রের ভিত্তিতে চালানো তল্লাশিতে রেল পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত।

উল্লেখ্য, নিতেশ সিং ওরফে নিহাল ছোটবেলা থেকেই যোরহাটের পুলিবর ডেকাগাঁও এলাকায় বসবাস করে পড়াশোনা করেছিলেন। বর্তমানে তাঁকে রঙ্গিয়া রেল পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *