ট্রেইলারের ধাক্কায় নিহত ১৯ বছরের তরুণী

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ মে : গহপুরের হাওয়াজান এলাকায় সংঘটিত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৯ বছরের এক তরুণী। নিহত তরুণীর নাম দীপিকা বরদলৈ বলে শনাক্ত করা হয়েছে। ট্রেইলারের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর, জিমে যাওয়ার উদ্দেশ্যে স্কুটি নিয়ে বেরিয়েছিলেন দীপিকা। সেই সময় দ্রুতগতিতে আসা একটি ট্রেইলার তাঁর স্কুটিকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার অভিঘাত এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই তরুণী।

এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তরুণীর অকাল মৃত্যুতে পরিবার-পরিজনদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও গভীরভাবে শোকাহত। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতিরও সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *