২২ এপ্রিল : পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচন হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এ দফায় রাজ্যের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মোট ১৬ জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। তার আগে মঙ্গলবার সন্ধ্যায় এসব আসনে নির্বাচনি প্রচারণা শেষ হয়েছে। বুধবার ভোট সামগ্রী নিয়ে রওয়ানা দিয়েছেন পোলিং অফিসাররা।
প্রথম দফায় ভোট হবে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায়। পাশাপাশি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই ১৬ জেলার ১৫২ কেন্দ্রে ভোটগ্রহণ আগামীকাল।
কোচবিহার জেলায় রয়েছে ৯ আসন, আলিপুরদুয়ারে ৫, জলপাইগুড়িতে ৭, কালিম্পং ১, দার্জিলিঙে ৫, উত্তর দিনাজপুরে ৯, দক্ষিণ দিনাজপুরে ৬, মালদা জেলায় ১২, মুর্শিদাবাদে ২২, পূর্ব মেদিনীপুরে ১৬, পশ্চিম মেদিনীপুরে ১৫, ঝাড়গ্রামে 8, পুরুলিয়ায় ৯, বাঁকুড়ায়, ১২, পশ্চিম বর্ধমানে ৯ ও বীরভূম ১১টি আসন রয়েছে।



