সর্বকালের রেকর্ড ভাঙল প্রথম দফার ভোটের হার, সন্ধ্যা ৬টায় ৯১.৪০ শতাংশ
২৩ এপ্রিল : বাংলায় ভোট মানেই উৎসব, আর সেই উৎসব এবার রূপ নিল এক ঐতিহাসিক জলোচ্ছ্বাসে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিকেল ৫টা বাজতেই রেকর্ড ভাঙল বাংলা। ২০১১ সালের পরিবর্তনের সেই ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডকে অনেক পেছনে ফেলে এবার বাংলা কার্যত ‘৯০ নট আউট’। দেশের সমস্ত রাজ্য এমনকি পুদুচেরি ও অসমকেও হার মানাল পশ্চিমবঙ্গ।…
