আমিরাতকে লক্ষ্য করে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানের

Spread the news

১৯ আগস্ট : সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। মঙ্গলবার ইরান থেকে আমিরাতের দিকে দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর একটি দেশটির জলসীমায় পড়েছে এবং অন্যটি জলসীমার বাইরে গিয়ে পড়েছে বলে জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আমিরাতের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

হামলার আগে কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনসিইএমএ)। সংস্থাটি জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমিরাতের দিকে আসা ক্ষেপণাস্ত্রের হুমকি শনাক্ত করেছে।

সতর্কতার পর বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থান করতে এবং সরকারি চ্যানেলের মাধ্যমে দেওয়া নির্দেশনা ও সর্বশেষ তথ্য অনুসরণ করতে বলা হয়। একই সময়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়ে নাগরিকদের কাছের নিরাপদ ভবনে আশ্রয় নেওয়ার পরামর্শ দেয়।

এর আগে সংযুক্ত আরব আমিরাত অভিযোগ করেছিল, শুক্রবার হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) একটি জাহাজে হামলা চালিয়েছে ইরান। ওই ঘটনার পর ইরানের প্রতি উসকানিবিহীন হামলা বন্ধ, শত্রুতা অবসান এবং হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার আহ্বান জানায় আমিরাতের বিদেশ মন্ত্রণালয়।

আমিরাতে সর্বশেষ ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি করা হয়েছিল মে মাসে। এর পরের মাসে জাতীয় আগাম সতর্কতা ব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে ভুল করে বাসিন্দাদের কাছে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা পাঠানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *