শ্রীভূমি জেলায় রবিবার শিশুদের পোলিও প্রতিষেধক খাওয়ানোর আহ্বান

Spread the news

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ জুন :
পোলিও থেকে শিশুদের সুরক্ষিত রাখতে শ্রীভূমি জেলায় ২৮ জুন, রবিবার শূণ্য থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের দুই ফোটা পোলিও প্রতিষেধক ড্রপ খাওয়ানো হবে। শ্রীভূমির স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে যে রবিবার জেলার রামকৃষ্ণ নগর, পাথারকান্দি, নিলামবাজার, কচুয়াদাম ও গিরিশগঞ্জ পিএইচসি এবং আরবান ইউনিটের অন্তর্গত জেলার ১০৩২ টি বুথে প্রায় ২ লক্ষ ৮ হাজার ২৬৪ জন শূণ্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পোলিও প্রতিষেধক ড্রপ খাওয়ানোর লক্ষ্য ধার্য্য করা হয়েছে। এতে রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শিশুদের পোলিও প্রতিষেধক ড্রপ খাওয়ানো হবে।

জেলায় শূন্য থেকে পাঁচ বছর বয়সী প্রত্যেকটি শিশুকে নিকটবর্তী পোলিও বুথে নিয়ে গিয়ে পোলিও প্রতিষেধক ড্রপ খাওয়াতে অভিভাবকদের প্রতি স্বাস্থ্য বিভাগ থেকে আহ্বান জানানো হয়েছে। রবিবার করিমগঞ্জ সিভিল হাসপাতালে এই কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে সূচনা করা হবে। উল্লেখ্য জেলায় ৯২৪টি জেনারেল বুথ, ২৬টি ইন্সটিটিউশনাল বুথ, ১৯টি ট্রানসিট বুথ, ৫৩ ডিফিকাল্ট বুথ ও ১০টি মোবাইল বুথের মাধ্যমে রবিবার এই পোলিও প্রতিষেধক ড্রপ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। সব শিশুদের পোলিও মুক্ত রাখতে এই পোলিও প্রতিষেধক প্রদান কর্মসূচিকে সফল করে তুলতে জেলার সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *