লাহরিঘাটে মহিলাসহ চার মাদক পাচারকারী গ্রেফতার

Spread the news

বিশেষ প্রতিবেদক, মরিগাঁও।
বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : মরিগাঁও জেলার লাহরিঘাট থানার অন্তর্গত বরবরি গ্রামে মাদকবিরোধী এক  অভিযান চালিয়ে মহিলা পাচারকারী সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে লাহরিঘাট সমজেলা পুলিশ সুপার অমরজ্যোতি শইকিয়া ও লাহরিঘাট থানার ওসি আদিত্য বরার নেতৃত্বে একটি বিশেষ দলে বরবরি গ্রামের আচর আলি নামের এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। ওই বাড়ি থেকেই বিপুল পরিমাণ মাদক সহ চার পাচারকারীকে গ্রেফতার  করতে সক্ষম হয় পুলিশ। ধৃত পাচারকারীরা হল  মহিবুর রহমান, এমরাণ হোসেন, সুষমা বেগম ও ফুলবানু।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানকালে সন্দেহজনক মাদক ভর্তি ৯৫টি প্লাস্টিক কন্টেইনার এবং কয়েকটি ভর্তি ড্রাগস বাক্স উদ্ধার করা হয়েছে। এছাড়াও পাচারকারীদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন, নগদ অর্থ বাজেয়াপ্ত করে পুলিশ। প্রাথমিক অনুমান অনুযায়ী, উদ্ধারকৃত ড্রাগসের আনুমানিক কালোবাজারে মূল্য কয়েক লক্ষ টাকা হবে।

উল্লেখ্য, ধৃত ড্রাগস পাচারকারীদের বিরুদ্ধে লাহরিঘাট অঞ্চলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপের পাশাপাশি মারাত্মক ড্রাগসের রমরমা ব্যবসা চালিয়ে আসার  অভিযোগ রয়েছে জনতার তরফ থেকে। এদিকে অধিক তথ্যের জন্য ধৃত মাদক পাচারকারীদের পুলিশে জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *