বাইক দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের, আহত ১

Spread the news

বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো দুই যুবক। আহত হয়েছেন আরও একজন। ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয় সোমবার রাতে কামরূপ জেলার বংশর এলাকায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ধ্রুবজ্যোতি হাজরিকা ও নয়ন কলিতা নামে দুই যুবকের মৃত্যু হয়। আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিন যুবক শুয়ালকুছি-পলাশবাড়ি নবনির্মিত সেতুতে শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে তাদের বাইক দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাগ্রস্ত বাইকের নম্বর AS 01 FL 1980 বলে জানা গেছে। তিন যুবকেরই বাড়ি কামরূপ জেলার হালোগাঁও এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *