রাতাবাড়িতে পাঁচ অটোচোর গ্রেফতার, উদ্ধার চুরি যাওয়া দু’টি অটো

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : শ্রীভূমি জেলার রাতাবাড়িতে অটোচুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। পুলিশের বিশেষ অভিযানে অটোচুরির সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া দুটি অটো।
রাতাবাড়ি থানার পুলিশের এই সাফল্যে রামকৃষ্ণনগর সিডিএসপি (CDSP), রাতাবাড়ি থানার ওসি-সহ অভিযানে অংশগ্রহণকারী সমস্ত পুলিশ আধিকারিক ও কর্মীদের সাধুবাদ জানিয়েছেন অনেকে।

এদিকে, চুরি ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের এই ধরনের তৎপরতা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুলিশ প্রশাসনের প্রতি জনসাধারণের আস্থা আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *