আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ২৫ জুলাই : সোনাই মাধবচন্দ্র দাস কলেজে গণতান্ত্রিক ও উৎসবমুখর পরিবেশে ইডুকেয়ার ক্লাবের নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ৪১ জন ভোটারের মধ্যে ৩৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা সদস্যদের উৎসাহ ও গণতান্ত্রিক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
ভোট গণনা শেষে নিম্নলিখিত প্রার্থীরা নির্বাচিত হন—
সভাপতি: মাহমদুল চৌধুরী — ১৬ ভোট
সহ-সভাপতি: আব্বাস উদ্দিন বড়ভূইয়া — ২১ ভোট
সম্পাদক: মাহতাবুল ইসলাম শেখ — ১৫ ভোট
সহ-সম্পাদক: রাকিবুল হোসেন লস্কর — ২২ ভোট
কোষাধ্যক্ষ: আসমা বেগম লস্কর — ৩২ ভোট
এছাড়াও কার্যকরী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিট্টু দাস, আজিদ আলী লস্কর, বিশ্বজিৎ দাস, অঙ্কিতা তিওয়ারী, সাকিলা বেগম লস্কর এবং মাসুমা বেগম লস্কর। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আব্দুল মতিন লস্কর। প্রিসাইডিং অফিসার ছিলেন তাহির মাহমুদ লস্কর। পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন খালেদ হোসেন মজুমদার এবং শশাঙ্ক ফুলমালি। সমগ্র নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন দর্শন বিভাগের প্রধান অধ্যাপিকা মিনারা বেগম লস্কর, যিনি অবজারভার হিসেবে দায়িত্ব পালন করেন।
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। ভোটগ্রহণ ও গণনার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অসুবিধার সৃষ্টি হয়নি। কলেজ কর্তৃপক্ষ, নির্বাচন পরিচালনাকারী কর্মকর্তাবৃন্দ এবং সকল ভোটারের আন্তরিক সহযোগিতায় নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়েছে।
নবনির্বাচিত কমিটির প্রতি কলেজ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। আশা করা হচ্ছে, নতুন নেতৃত্ব ইডুকেয়ার ক্লাবের শিক্ষা, সামাজিক সচেতনতা, নেতৃত্ব বিকাশ এবং ছাত্রছাত্রীদের সার্বিক কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।



