ভূমিকম্প নয়, কোন প্রাকৃতিক আঘাতে লন্ডভন্ড নেপাল? স্পষ্ট করল মার্কিন সংস্থা

Spread the news

২৭ আগস্ট : নেপালে প্রলয়ঙ্করী হড়পার নেপথ্যে কারণ কী ভূমিকম্প নাকি অন্য কিছু? চাঞ্চল্যকর তথ্য জানাল মার্কিন সংস্থা। জানা গিয়েছে, ভূমিকম্পের জেরে নয়, বরং হিমবাহ ধসে (Glacier Collapse) তৈরি হওয়া ভয়াবহ কাদা ও পাথরের স্রোতই ধুয়েমুছে সাফ করে দিয়েছে নেপালের বিস্তীর্ণ এলাকা। বুধবারে ঘটে যাওয়া বিপর্যয় নিয়ে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ‘ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে’ (USGS)। প্রাথমিক পর্যবেক্ষণে উত্তর কাঠমান্ডুর কাছে ৪.৪ মাত্রার ভূকম্পন রেকর্ড করা হলেও সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, বাস্তবে কোনও ভূমিকম্প হয়নি।

স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে সংস্থাটি জানিয়েছে, নেপাল-চিন সীমান্তের লেন্ডে নদীতে আইস-রক বা বরফ ও পাথরের বিরাট ধস নামে। লেন্ডে নদীটি ভোটেকোশী নদীর একটি উপনদী, যা তিব্বত থেকে নেপালে প্রবেশ করেছে। এই হিমবাহ ধসের আঘাত এতটাই তীব্র ছিল যে তা ভূগর্ভে ৫.২ মাত্রার ভূমিকম্পের সমতুল্য কম্পন সৃষ্টি করে এবং নিমেষের মধ্যে নদীপথে প্রলয়ঙ্করী বন্যা নামিয়ে আনে।.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *