সোনাইয়ে জয়ী ডিএসএ ফুটবল অ্যাকাডেমি।

Spread the news

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ১৯ মে : খোঁজ শিলচর-এর উদ্যোগে সোনাই এনজিএইচএস স্কুল মাঠে আয়োজিত ফুটবল ম্যাচে টাইব্রেকারে জয়লাভ করল ডিএসএ ফুটবল অ্যাকাডেমি। মঙ্গলবার পরেশচন্দ্র দত্ত ও জ্যোৎস্না দত্ত স্মৃতি প্রাইজমানি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টে এক রোমাঞ্চকর লড়াইয়ের পর টাইব্রেকারে ছাত্ৰ মজলিশ ইছারপারকে পরাজিত করে তারা। ম্যাচের শুরুতেই অর্থাৎ ৬ মিনিটে হাবিবুর রহমানের গোলে ছাত্ৰ মজলিশ ইছারপার এগিয়ে যায় এবং ডিএসএ ফুটবল অ্যাকাডেমির উপর চাপ সৃষ্টি করে। তবে ডিএসএ দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় এবং দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে বান্দ্দিক তেজপুরার গোলে সমতা ফেরায়। নির্ধারিত সময় শেষে স্কোর ১-১ সমতায় থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ডিএসএ ফুটবল অ্যাকাডেমি ৪-৩ গোলে জয় নিশ্চিত করে।

ডিএসএ ফুটবল অ্যাকাডেমির গৌরব মালাকার অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার লাভ করেন। তাঁকে পুরস্কার তুলে দেন মুন্না লস্কর ও রুহিত লস্কর।

এ দিন ম্যাচ পরিচালনা করেন টিটু লস্কর, বিশান্ত সিং, রকিব হোসেন এবং আব্দুল জলিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *