জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৫ জুন : শ্রীভূমিতেও জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ২১ জুন বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে।এই উপলক্ষে ১৯ জুন, শ্রীভূমির জেলা গ্রন্থাগার প্রাঙ্গণে সকাল ৯টা থেকে একটি জেলা স্তরের যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাজ্যের জাতীয় আয়ুষ মিশনের অধীনে শ্রীভূমি জেলা প্রশাসন এবং জেলা স্বাস্থ্য সমিতির যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে যোগচর্চাকে উৎসাহিত করা এবং সুস্থ ও সক্রিয় জীবনযাপনের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যার মধ্যে প্রথম বিভাগে প্রতিযোগির বয়স ১০ বছর পর্যন্ত। পাশাপাশি দ্বিতীয় বিভাগে বয়স ১০ বছরের ঊর্ধ্ব থেকে ১৮ বছর পর্যন্ত। এদিকে তৃতীয় বিভাগে বয়স ১৮ বছরের ঊর্ধ্ব থেকে ৩৫ বছর পর্যন্ত। এছাড়া চতুর্থ বিভাগে বয়স ৩৫ বছরের ঊর্ধ্বে। অংশগ্রহণকারীদের বয়স ৩১ মে অনুযায়ী গণনা করা হবে।
ইচ্ছুক প্রতিযোগীদের ১৭ জুন বিকাল ৫টার মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। নিবন্ধনের জন্য https://forms.gle/Wct4AHwd2ru87wgo9 লিংক ব্যবহার করতে আহ্বান জানানো হয়েছে। শ্রীভূমি জেলার সকল যোগপ্রেমী, ছাত্র-ছাত্রী, যুবক-যুবতী এবং সাধারণ নাগরিকদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। এই প্রতিযোগিতা যোগচর্চার প্রতি আগ্রহ বৃদ্ধি, প্রতিভা বিকাশ এবং শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।প্রতিযোগিতা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ৯৩৬৫১ ৮১৯১৪ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।



