ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২ জুলাই : বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন করল বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা (বাকস) বৃহস্পতিবার সংস্থার কার্যালয়ে কাছাড় জেলা সভাপতি দেবাশিস সোমের পৌরোহিত্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ঘরোয়া এই আলোচনায় দিনটির তাৎপর্য সহ ক্রীড়া সাংবাদিকতার অতীত ও ভবিষ্যৎ নিয়ে আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় পর্যবেক্ষক অনির্বাণজ্যোতি গুপ্ত, সহসভাপতি দেবাশিস সোম, মুখপাত্র তাজ উদ্দিন, সদস্য উত্তমকুমার সাহা, সঞ্জীব সিং, অরিন্দম গুপ্ত প্রমুখ।



