জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : শ্রীভূমি জেলায় আসন্ন স্বাধীনতা দিবস পালন উপলক্ষে দেশভক্তি ও জাতীয় সংহতি সুদৃঢ় করার লক্ষ্যে বৃহস্পতিবার জেলা আয়ুক্তের কার্যালয়ে সমবেত এক দেশাক্তোবোধক সঙ্গীত সন্ধ্যা ও বন্দেমাতরম এর গণসঙ্গীত এর আয়োজন করা হয়। এতে শহরের বিশিষ্ট শিল্পীরা অংশ নেন। পাশাপাশি কার্যালয়ের আধিকারিক ও কর্মচারীরাও এতে সামিল হন।

এদিকে, শুক্রবার বিভাজন, বিভীষিকা স্মৃতি দিবস পালন করা হবে। এই উপলক্ষে শুক্রবার বিকাল পাঁচটায় জেলা আয়ুক্তের কার্যালয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শনের পর একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছে। এদিকে আগামী ১৭ আগস্ট পর্যন্ত নাগরিক, শিক্ষার্থী ও সরকারি কর্মচারীদের harghartiranga.com ওয়েবসাইটে তিরঙ্গা স্যালুটসহ সেলফি আপলোড করতে প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে।
এদিকে ১৩ ও ১৪ আগস্ট দেশ ভাগ বিভীষিকা স্মৃতি দিবসের উপর শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ প্রদর্শনী, বক্তৃতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া হয় ঘর তিরঙ্গা কার্যসূচিতে জেলার সব কয়টি কার্যালয়ে সন্ধ্যায় আলোকসজ্জার ব্যবস্থাও করা হয়েছে। জনগন যাতে সহজে জাতীয় পতাকা ক্রয় করতে পারেন, সে উদ্দেশ্যে জেলার ত্রিশটি স্থানে জাতীয় পতাকা বিক্রির স্টল খোলা হয়েছে। প্রসঙ্গত হয় ঘর তিরঙ্গা কার্যসূচিতে বৃহস্পতিবার থেকে জেলা সব কার্যালয়ে সাফাই অভিযান শুরু হয়েছে এবং বৃক্ষরোপণ কার্যসূচিও শুরু হয়েছে। আগামী ১৭ আগস্ট পর্যন্ত এর অধীনে বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়েছে।সবকয়টি কর্মসূচিতে সবাইকে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করতে আবেদন জানানো হয়েছে।



