আইজলে ‘বিশ্ব আদিবাসী দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা

Spread the news

বরাক তরঙ্গ, ৮ আগস্ট : জোরো জেনারেল হেডকোয়ার্টার্সের উদ্যোগে শনিবার আইজলে ‘বিশ্ব আদিবাসী দিবস’ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুই পর্বে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। প্রথম পর্বে মিলেনিয়াম সেন্টার থেকে ভানাপা হলের প্রবেশপথ পর্যন্ত একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। এতে সংগঠনের সদস্যসহ বহু অংশগ্রহণকারী যোগ দেন।

পদযাত্রা শেষে ভানাপা হলে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিশ্ব আদিবাসী দিবসের তাৎপর্য এবং আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে মিজোরামের মন্ত্রী লালসাউইভুঙ্গা এবং বিধায়ক রবার্ট রোমাওয়িয়া রয়তে উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *