খালেদ হত্যাকাণ্ড : গ্রেফতার মূল অভিযুক্ত, ধর্মনগরে চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ২৮ মার্চ : অবশেষে ছয়দিনের মাথায় ধর্মনগরের রাগনা এলাকা থেকে মঙ্গলখালীর চাঞ্চল্যকর খালেদ হত্যা মামলার মূল অভিযুক্ত জহর উদ্দিন (সাব উদ্দিন)-কে গ্রেফতার করতে সক্ষম হল ধর্মনগর পুলিশ। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ এক গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল। অবশেষে রাগনা…

Read More

ইস্ট জয়ন্তিয়া হিলসে অবৈধ কয়লা খনি নিয়ে পুলিশের অভিযান, গ্রেফতার ৯ শ্রমিক

বরাক তরঙ্গ, ২৭ মার্চ : মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া হিলস জেলায় অবৈধ কয়লা খনির বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে ৯ জন শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। সুতঙ্গা গ্রামের অন্তর্গত ওয়াইলং এলাকায় একটি অবৈধ কয়লা খনিতে হানা দিয়ে এই গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ খনন কার্যকলাপের বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়ার পরই এই অভিযান চালানো হয়। ঘটনাস্থল…

Read More

জাল নোটসহ যুবক গ্রেফতার

বরাক তরঙ্গ, ২৭ মার্চ : ৫০০ টাকার মোট ১৬টি জাল নোটসহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আমির হোসেন (২৪)। সিপাইজলা জেলার সোনামুড়া থানার অন্তর্গত বরদোয়াল মুন্সিবাড়ি এলাকার বাসিন্দা জলিল খন্দকার ছেলে আমির। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের কাছ থেকে একটি শার্প ব্লেড, এক প্যাকেট চানাচুর, একটি গুডনাইট লিকুইড মশা প্রতিরোধক এবং একটি অ্যান্ড্রয়েড…

Read More

কুকি জঙ্গিদের গুলিবর্ষণ, সেনার পোস্টকে লক্ষ্য করে হামলা

বরাক তরঙ্গ, ২৬ মার্চ : মণিপুরের বিষ্ণুপুর জেলায় সন্দেহভাজন কুকি জঙ্গিদের গুলিবর্ষণের ঘটনার পর বৃহস্পতিবার থেকে ব্যাপক যৌথ নিরাপত্তা অভিযান জোরদার করা হয়েছে। ফৌলজাং ও গোথোল এলাকায় জঙ্গিরা ভারতীয় সেনার একটি পোস্টকে লক্ষ্য করে হামলা চালায় বলে প্রশাসন সূত্রে জানা গেছে। ইম্ফলের এক পুলিশ আধিকারিক জানান, বুধবার গভীর রাতে ফৌলজাং ও গোথোল এলাকায় জঙ্গিরা ফৌগাকচাও…

Read More

শোকাবহ দুর্ঘটনা: বিএসএফের খোঁড়া  গর্তে পড়ে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু

বরাক তরঙ্গ, ২৫ মার্চ : মণিপুরের চুড়াচাঁদপুর জেলার গাংপি-মুয়াল এলাকায় এক হৃদয়বিদারক ঘটনায় দুই ভাইবোনসহ তিনটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুদের বয়স ৩ থেকে ৫ বছরের মধ্যে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। সূত্রে জানা যায়, বিএসএফ শিবির নির্মাণের জন্য খোঁড়া একটি গভীর গর্তে জল জমে ছিল। অসাবধানতাবশত ওই জলভর্তি গর্তে পড়ে গিয়েই শিশুদের…

Read More

তামেংলংয়ের কাইফুন্দাইয়ে স্থানীয়দের সঙ্গে বৈঠক আসাম রাইফেলসের

বরাক তরঙ্গ, ২৪ মার্চ : মণিপুরের তামেংলং জেলার কাইফুন্দাই গ্রামে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে স্থানীয়দের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করল আসাম রাইফেলস। সম্প্রতি এনএসসিএন (আইএম) ও জেডইউএফ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পর উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এই বৈঠকের আয়োজন করা হয়। জানা গেছে, বৈঠকটি পরিচালনা করেন শ্রীকোনা ব্যাটালিয়নের কমান্ড্যান্ট। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন সিভিল সোসাইটি সংগঠনের প্রতিনিধিরা…

Read More

রেলস্টেশনে পিস্তল-গুলি সহ আটক যুবক

বরাক তরঙ্গ, ২৪ মার্চ : আগরতলা রেলস্টেশনে জিআরপিএস থানার পুলিশের হাতে পিস্তল ও তাজা গুলি সহ এক যুবক আটক হয়েছে। মঙ্গলবার সকালে রুটিন তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন ওই যুবককে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, তল্লাশি চলাকালীন যুবকের কাছ থেকে একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গেই…

Read More

১৫ মাসের কারাবাস শেষে দেশে ফিরলেন দুই ভারতীয়

বরাক তরঙ্গ, ২৪ মার্চ : প্রায় দেড় বছর পর বাংলাদেশ থেকে দেশে ফিরলেন দুই ভারতীয় নাগরিক। ১৫ মাস ১৩ দিন কারাবাসের পর সোমবার দুপুরে খোয়াই সীমান্ত দিয়ে তাঁদের ভারতে ফিরিয়ে আনা হয়। প্রশাসনিক সূত্রে জানা গেছে, পহরমুড়ের ১০৪/১২ নম্বর গেট দিয়ে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে দুই নাগরিককে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন খোয়াই মহকুমা পুলিশ…

Read More

চড়িলামে ট্রাফিক পুলিশের ধাওয়া, বিপুল ইয়াবা ট্যাবলেটসহ গাড়ি আটক

বরাক তরঙ্গ, ২৩ মার্চ : ট্রাফিক পুলিশের তৎপরতায় বড়সড় সাফল্যের ঘটনা সামনে এল। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি সন্দেহজনক গাড়িকে ধাওয়া করে চড়িলাম এলাকায় আটক করতে সক্ষম হয় ট্রাফিক পুলিশ। জানা গেছে, নির্দিষ্ট সূত্রে খবর পাওয়ার পর থেকেই ট্রাফিক পুলিশ ওই গাড়িটির গতিবিধির উপর নজর রাখছিল। পরে সুযোগ বুঝে গাড়িটিকে ধাওয়া করে চড়িলাম এলাকায়…

Read More

যাত্রীবাহী কমান্ডো গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি, হত চালক

বরাক তরঙ্গ, ২৩ মার্চ : সোনামুড়া-কাঁঠালিয়া সড়কের নতুন বাজার পার্ক সংলগ্ন এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। মৃতের নাম শরিফ মিয়া (সাহাপুর) বলে জানা গেছে।জানা গেছে, একটি যাত্রীবাহী কমান্ডো গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই শরিফ মিয়ার মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে,…

Read More